মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

জাটকা সংরক্ষণ কর্মসূচি: দক্ষিণ হালিশহরে ২৯৩ জেলে পরিবার পেল ৮০ কেজি করে চাল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২.৪৮ এএম
  • ৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ-জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডে জাটকা আহরণ থেকে বিরত থাকা ২৯৩ জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর চট্টগ্রামের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসর। তিনি বলেন, নদী ও সাগরের মৎস্যসম্পদ টেকসই রাখতে জাটকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলিশ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ উল্লেখ করে তিনি বলেন, জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং জেলে পরিবারগুলোর জীবনমান উন্নত হবে। জেলে পরিবারের সামাজিক সুরক্ষা জোরদারে অচিরেই পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা নূরুজ্জামান কন্ট্রাক্টর, জাবেদ আনসারী, মো. আলী সাজু, মো. শরীফ, মিজানুর রহমান পারুল, নওশাদ হোসেন এবং যুবদল নেতা হোসেনী মোবারক রিয়াদসহ জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর নির্দিষ্ট সময় জাটকা আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময়ে জেলে পরিবারগুলোর আয় বন্ধ হয়ে যাওয়ায় সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা প্রদান করে থাকে।

এ কর্মসূচির আওতায় দক্ষিণ হালিশহরের ২৯৩টি জেলে পরিবারের প্রত্যেককে ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে। স্থানীয় জেলে পরিবারগুলো এ সহায়তাকে স্বস্তিদায়ক হিসেবে দেখলেও তারা নিয়মিত সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানিয়েছেন।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, জাটকা সংরক্ষণ কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত হলে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দীর্ঘমেয়াদে জেলে পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com