বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনাভাইরাস রুখবে 47D11 ‘অ্যান্টিবডি’ তৈরির দাবি নেদারল্যান্ডসের!

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০, ১.৩৯ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য কার্যকরী ভ্যাকসিন তৈরি করতে যখন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। ঠিক তখনই আশার বাণী শুনিয়েছেন নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা। বলছেন, পরীক্ষাগারে তারা এমন একটি ‘অ্যান্টিবডি’ তৈরি করতে সক্ষম হয়েছেন যেটা করোনাভাইরাসকে পরাস্ত করতে সক্ষম। কোভিড-১৯ চিকিৎসা ও মহামারী বিস্তার রোধে এটা একটি যুগান্তকারী পদক্ষেপ।

নেচার কমিউনিকেশনস জার্নালে সোমবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বিজ্ঞানীদের আবিষ্কৃত পরীক্ষামূলক এই অ্যান্টিবডি কোভিড-১৯ সম্পর্কিত রোগের চিকিৎসা এবং ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হবে।

ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে এটা সত্যিই কাজ করছে কিনা সেটা নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন, অ্যান্টিবডি’র আবিষ্কারক দল নেদারল্যান্ডসের উট্রেচ্ট বিশ্ববিদ্যালয়ের বেরেন্ড-জান বোশ এবং সহকর্মীরা।

47D11 নামে পরিচিত এই অ্যান্টিবডি করোনাভাইরাসের স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে আক্রমণ করে এবং এর স্পাইকগুলোকে একটি মুকুট দিয়ে মুড়ে এটিকে নিষ্ক্রিয় করে দেয়। ফলে ভাইরাসটি নতুন কোষে প্রবেশ করার ক্ষমতা হারায়। উট্রেচ্টের পরীক্ষায়, এটি কোভিড -১৯ এর জন্য দায়ী ভাইরাসকে কেবল পরাস্তই করেনি বরং একই ধরনের স্পাইক প্রোটিন দিয়ে সজ্জিত করোনার কাজিন সার্স ভাইরাসকেও পরাস্ত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com