বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে নতুন করে আরো ৩১ জনের করোনা শনাক্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০, ১.০৯ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলায় নতুন করে পুলিশ অফিসার, স্বাস্থ্য বিভাগ ও পল্লী বিদ্যুতের কর্মীসহ আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ১৫, সিরাজদিখান উপজেলায় ১৫ এবং শ্রীনগর উপজেলায় ১ জন রয়েছেন ।
এছাড়াও শ্রীনগরে ফলোআপ রোগীর পজেটিভ রয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১৯৭ জনের। মারা গেছেন ৭ জন।
সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর থানার ওসি (অপরারেশন) (৪২), জেনারেল হাসপাতালে অফিস সহকারী (৪৮), হাসপাতাল কম্পাউন্ডের ডরমেটরির মহিলা (৪২), রিকাবী বাজারের মহিলা (৩৯), দক্ষিণ ইসলামপুরের পুরুষ (৫৪), মিরকাদিমের ফাতেমা জেনারেল হাসপাতালের তিনজন মহিলা (২৮), মহিলা (১৭) ও মহিলা (২৫), আধারিয়া তলার পুরুষ (৭০), জোড়ারদেউল মহিলা (৮০), হাতিমারার একই পরিবারের দুইজন পুরুষ (৩১) ও মহিলা (২৫), হাতিমারা পুরুষ (৪৫), শহরের চৌধুরী ভবন মহিলা (২৫) ও পুরুষ (১৯)।
সিরাজদিখান উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ জন। এরা হলেন- মহিলা (৩১), মহিলা (৩৩), মহিলা (২৫), মহিলা (৪৭), পুরুষ (৩৫), মহিলা (৩১), মহিলা (২৫) ও পুরুষ (৩৩)। ইছাপুরা গ্রামের পুরুষ (৩৪), পুরুষ (৭) ও পুরুষ (২৮)। সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির চারজন পুরুষ (২২), পুরুষ (২৯), পুরুষ (২৭) ও পুরুষ (৩৮)। শ্রীনগর উপজেলার একজন বেজগাঁও গ্রামের মহিলা (৫০)।
গত ২ মে সংগ্রহ করা নমুনা ৩ মে নিপসম-এ প্রেরণ করা হয়। ১২২ জনের নমুনার মধ্যে সোমবার রাতে ৮১ জনের নমুনার রিপোর্ট এসেছে। সোমবার আরও ১০৩টি সংগ্রহ করা নমুনা মঙ্গলবার ঢাকার নিপসম এ প্রেরণ করা হয়েছে।
আজ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বাসসকে জানান, এছাড়া আইইডিসিআর-এ পেন্ডিং থাকা ২৮ এপ্রিলের বাকি রিপোর্ট এখনও আসেনি। এদিকে রোববার পর্যন্ত সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য অনুযায়ী ১৬৬ জনের করোনা শনাক্ত হয়। কিন্তু রোববার বিকাল পর্যন্ত নতুন কোন রিপোর্ট না আসায় সিভিল সার্জন অফিস সোমবার কোন রিপোর্ট প্রকাশ করতে পারেনি। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দিনভর রিপোর্ট এর জন্য অফিসে অপেক্ষা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com