বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে ৫ দিনব্যাপী কেন্দ্রীয় আশ্রমে শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৩ তম আবির্ভাব উৎসব শুরু 

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৬.২৭ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
 লাখো ভক্ত ও পূন্যার্থীদের সমাগমের মধ্য দিয়ে শনিবার শুরু হয়েছে উপমহাদেশের মধ্যে অন্যতম পিরোজপুরের কাউখালী শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের ৫দিন ব্যাপী রাস উৎসবের মিলন মেলা। শ্রী গুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৩ তম আবির্ভাব উপলক্ষে ১৬ নভেম্বর শনিবার শুরু হয়ে ২০ নভেম্বর বুধবার পর্যন্ত চলবে এ উৎসব। শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ  শনিবার আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলণের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন। এরপর এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভা যাত্রায় অংশ গ্রহণ করেন পিরোজপুর পুলিশ সুপার  খাঁন মুহাম্মদ আবু নাসের, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির আহবায়ক এস,এম আহসান কবীর, সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ সহ বিভিন্ন  রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃকি শ্রেণী পেশার নেতৃবৃন্দ।  এ উৎসবে সারা দেশ সহ পার্শ্ববর্তী ভারত ও নেপাল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরাও এ উৎসবে সমবেত হয়েছে। উৎসব উপলক্ষে আশ্রম সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে নানা রকমের দোকানপাট। মেলায় রকমারি পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। নাগরদোলা সহ শিশুদের বিনোদনেরও অনেক খেলনায় জমবে আনন্দমেলা। কাঠ ফার্নিচারের দোকান বসেছে উৎসবের অনেক আগে থেকেই। এদোকানগুলো চলবে অনুষ্ঠান শেষ হওয়ার পর আরও এক মাস  পর্যন্ত। আশ্রম সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও সাধারণ সম্পাদক এডভোকেট রনঞ্জয় কৃষ্ণ দত্ত এ উৎসব সফল করার জন্য স্থানীয় প্রশাসন তথা রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আগত সকল ভক্ত বৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, এ উপলক্ষে প্রশাসন ব্যাপক নিরাপত্তার জোরদার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com