মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভেনেজুয়েলার জেলে তুমুল সংঘর্ষে নিহত ৪৬

  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০, ৪.৫৮ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে মারণ করোনার সংক্রমণ যেমন ছড়াচ্ছে ঠিক তেমনি করোনায় বেড়েই চলেছে মৃত্যু। এই আবহেই এবার ভেনেজুয়েলায় একটি জেলে তুমুল সংঘর্ষের জেরে কমপক্ষে ৪৬ জন বন্দি নিহত হয়েছেন। ভেনেজুয়েলার পোর্টটুগেসা রাজ্যের কারাগারে ওই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, জেলবন্দি ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষের জেরে আরও ৬০ জন আহত হয়েছেন।

কারাগারের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী সংঘর্ষে নিহত ও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পোর্টটুগেসা রাজ্যের আকারিগুয়া নামের ওই কারাগারে আড়াইশো বন্দি থাকতে পারেন। কিন্তু অন্য জায়গায় বন্দিদের রাখার ব্যবস্থা করতে না পেরে একসঙ্গে গাদাগাদি করে আকারিগুয়ার ওই জেলে প্রায় সাড়ে পাঁচশো বন্দিকে রাখা হয়েছিল।

ভেনেজুয়েলার এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, হঠাৎই বন্দি ও কারারক্ষীদের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয়। মুহূর্তে সেই গন্ডগোল রূপ নেয় সংঘর্ষের। এমনকী সংঘর্ষ চলাকালীন জেলের মধ্যে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। কারারক্ষীদের ঘিরে ধরে বন্দিরা হামলা শুরু করে। পাল্টা প্রতিরোধ গড়তে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ওই সরকারি কর্তা আরও জানিয়েছেন, জেলে বন্দিদের খাবার দেওয়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত। কারারক্ষী ও বন্দিদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষই ক্রমে চরম আকার নেয়। সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শুধুই খাবার দেওয়া নিয়ে গন্ডগোল নাকি সংঘর্ষের পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com