বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার হলো কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭.০৮ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

অবশেষে স্থগিতাদেশ প্রত্যাহার হলো বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের। বাবুল ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ২১ আগষ্ট ২০২৪, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপি’র সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লিখিত ঘটনার মতো কোন সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।’

এব্যাপারে শহিদুল ইসলাম বাবুল এই প্রতিবেদককে

বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে পার্টি পদ স্থগিত করে। পার্টি ফের আমার রাজনীতি ক্যারিয়ার ও সবকিছু বিবেচনা করে পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। এ জন্য পার্টির প্রতি আমি কৃতজ্ঞ। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা।

তিনি বলেন, রাজনীতি জীবনে এটা ছিল আমার জন্য একটা ছন্দ পতন। আমি আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের মানুষের প্রতি ঋণী, কারণ তারা আমার দুঃসময়ে জনমত গঠনে ভূমিকা পালন করেছে। আজ আমি খুশি ও আনন্দিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com