বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে দুই করোনারোগী সুস্থ হয়েছেন

  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০, ১১.২৫ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
জেলার রামগঞ্জে সর্ব প্রথম যে ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, তিনি এখন সুস্থ হয়েছেন। তাঁর নাম খোরশেদ আলম। বয়স ৩২ বছর। পেশায় তিনি একজন গার্মেন্টস শ্রমিক। বাড়ি উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে।
তবে করোনায় আক্রান্ত তাঁর ২০ মাস বয়সী সন্তানসহ শ্বশুর পরিবারের আরও ৭ সদস্য এখনো সুস্থ হয়নি।
গত রাত ৯টার দিকে খোরশেদের সুস্থতার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন কার্যালয়। তাকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিলো।
সুস্থ হয়ে তিনি ঢাকার এক আত্মীয়ের বাসায় অবস্থান করেছেন বলে জানা গেছে।
স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের একটি পোশাক শিল্পে কাজ করতেন খোরশেদ আলম। কারখানা বন্ধ থাকায় গত ৬ এপ্রিল তিনি গ্রামের বাড়িতে আসেন। পরে পাশ্ববর্তী কাশিমনগর গ্রামের শ্বশুর বাড়িতে যান তিনি।
শারিরীক অসুস্থতা দেখা দিলে চিকিৎসার জন্য রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে করোনা সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। চট্রগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি-তে প্রেরণকৃত নমুনার ফলাফল পজিটিভ আসে ১১ এপ্রিল।
পরদিন তাকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তিনি চিকিৎসা নেন। শুক্রবার তিনি সুস্থ হয়ে বের হন।
তবে খোরশেদের সংস্পর্শে আসা তাঁর শিশুসহ পরিবারের আরও সাত সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এবং আরও তিন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন তাঁর সংস্পর্শে এসে।
বর্তমানে তাদের ওই হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জেলা বিভাগ সূত্রে জানা গেছে।
অন্যদিকে, জেলার দ্বিতীয় করোনা আক্রান্ত রোগীও সুস্থ হয়েছেন। তার বাড়ি রামগতি উপজেলার পৌরসভার সবুজগ্রামে। নারায়ণগঞ্জের তাবলিগ জামায়াত থেকে এসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাঁর সুস্থতার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com