শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তালতলীতে সংখ্যা লঘু পরিবারের ওপর আওয়ামী লীগের প্রভাবশালী হামলার অভিযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৩.১৪ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব গাববাড়িয়া এলাকায় সংখ্যা লঘু পরিবারের ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনূস তালুকদারের বিরুদ্ধে। মারধরের পরে সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়দেরকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের ওই প্রভাবশালী নেতা। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯ অক্টোবর (শনিবার) দুপুর ১২ টার দিকে সংখ্যা লঘু খোকন সিকদারের ভোগদখলীয় জমিতে গাছ কাটতে যায় স্থানীয় জয়নাল তালুকদার সহ বেশ কয়েকজন। সংবাদ পেয়ে জমি মালিক সেখানে বাঁধা প্রদান করলে তারা সটকে পড়ে। পরক্ষণে ওই দিন বিকেলে খোকন সিকদারের ছেলে জয় সিকদারকে পূর্বপরিকল্পিত ভাবে মারধর করে। জয় সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

আহত জয় সিকদারের (১৮) বাবা খোকন সিকদার (৫০) বলেন, ২০-২৫ জন সন্ত্রাসী আমার ছেলেকে মারধর করে। এরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের হুমকি দিয়েছে। আমাদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের ওয়ার্ড সম্পাদক ইউনুস তালুকদার ও জয়নাল তালুকদার।

এদিকে আওয়ামীলীগ নেতা ইউনুস তালুকদারকে একাধিক ফোন করে কিংবা খুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কালাম খান বলেন, এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com