সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫.৫৬ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান), ফরিদপুর)প্রতিনিধিঃ
 ফরিদপুরের ভাঙ্গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মিরান মাতুব্বর (৪৫) নিহত হয়েছে । বুধবার সকাল ১০টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মিরান মাতুব্বর ভাঙ্গা উপজেলার পশ্চিম  আলগী গ্রামের আমির মাতুব্বরের ছেলে ও ভাঙ্গা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক বাংলা ৭১, দৈনিক আজকের সংবাদ পত্রিকায় কাজ করতেন ।
এব্যাপারে নিহতের ভাই সাঈম মাতুব্বর জানান, মঙ্গলবার সন্ধ্যায় আলগী ও নগরকান্দার চরদোসরদী ফিডার সড়কে মটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিরান গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথম তাকে ভাঙ্গা হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় অটোরিকশার ১টি রড মিরান মাতুব্বরের পেটে ঢুকে কয়েকটি নাড়ী কেটে যায়। বুধবার ভোর থেকে ৫ ঘন্টা সময় ধরে তার অপারেশন করা হয়। সকাল ১০ টার দিকে সে মারা যায়। মিরান মাতুব্বরের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তার তিন মেয়ে ও  স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে দূর্ঘটনায় মিরান মাতুব্বর নিহত হওয়ার সংবাদ পেয়ে অটোরিকশার মালিক আলগীর চরবালিয়া গ্রামের মোহাম্মদ মোল্লা ছেলে দুখোর মোল্লা পালিয়ে গেছে।
 সাংবাদিক মিরান মাতুব্বর নিহত হওয়ার খবর শুনে ভাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই বাকি জানান, এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com