সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লকডাউনে ঘুষ গ্রহণ ওসি সহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০, ৯.৫৭ পিএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ লকডাউন এর সময় বগুড়ার গাবতলী উপজেলায় মোটরসাইকেল চালককে থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করার অভিযোগে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। জানা যায় বগুড়া জেলাকে লকডাউন ঘোষণা করার পর গত ২৬ এপ্রিল শাজাহানপুর উপজেলায় বসবাসকারী হাসেম আলী মোটরসাইকেলে করে গাবতলী থানা এলাকার বাগান বাড়িতে গেলে,এএসআই নুরমোহাম্মদ মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেল সহ হাসেম আলীকে আটক করে। এবং পরবর্তীতে দশ হাজার টাকা ঘুষ নিয়ে মোটরসাইকেলসহ হাসেম আলী কে ছেড়ে দেয়। আটক এবং ১০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে হাসেম আলী অভিযোগ করলে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারকৃত পুলিশ কর্মকর্তারা হচ্ছেন গাবতলী মডেল থানার ওসি সাবের রেজা আহমেদ, বাগানবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোহাম্মদ মুসা এবং পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূর মোহাম্মদ। গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার তাদের প্রত্যাহার করা হয়েছে এবং অভিযোগ তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com