শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন

কক্সবাজারে নকল আকিজ বিড়িসহ আবুল খায়ের টোব্যাকোর এসআর আটক

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.০৮ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ আবুল খায়ের টোব্যাকো কোম্পনির টেরিটরি এসআরকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসাইন। শনিবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করে স্থানীয় ছাত্র-জনতা।

স্থানীয়রা জানান, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল বিড়ি উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এই চক্রটি মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা জেলায় উৎপাদিত নকল আকিজ বিড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসে কক্সবাজার জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিসহ আবুল খায়ের টোব্যাকো কোম্পনির টেরিটরি এসআর দেলোয়ার হোসাইনকে আটক করে স্থানীয় ছাত্র-জনতা। এ সময় সিএনজি থেকে দুই লক্ষ (২,০০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি উদ্ধার করা হয়।

ভবিষ্যেতে আর কখনো নকল বিড়ি বিক্রি ও মজুদ করবে না এই শর্তে লিখিত অঙ্গিকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে এই রকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুশিয়ার দেওয়া হয়।

আটককৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসাইন জানান ১৩/০৯/২০২৪ এবং ১৬/০৯/২০২৪ ইং তারিখে কিছু বিড়ি এনে টেকনাফের বিভিন্ন দোকানে দিয়েছি। ২৭/০৯/২০২৪ তারিখে ২,০০,০০০ (দুই লাখ) নকল আকিজ বিড়ি নিয়ে আসি। টেকনাফের আবুল খায়ের কোম্পানির (মেরিজ কোম্পানির) টি এস ও মো: এখলাছুর রহমান সহ আরো ৩ জন এস আর সাইফুল রবিউল, আবছার ও ইউনুছ জড়িত আছে। নকল বিড়ি গুলো আমি মেহেরপুর জেলার মো: সাগর মোবাইল-(০১৭৬৭-৬১০২৫৫) হতে এস এ পরিবহন এর মাধ্যমে কক্সবাজার নিয়ে আসি এবং কক্সবাজার এস এ পরিবহন থেকে সি এন জির মাধ্যমে টেকনাফের বড় হোলসেল দোকানে সরবরাহ করে থাকি। ২৭/০৯/২০২৪ ইং তারিখে ২০০০০০ (দুই লাখ) নকল আকিজ বিড়ি নিয়ে টেকনাফ যাওয়ার সময় বালুখালী রোহিঙ্গা বাজারে স্থানীয় ছাত্র-জনতার সামনে ধরা পড়ি। নকল আকিজ বিড়িগুলো আমি নিজ হাতে জনসম্মুখে পুড়িয়ে ফেলি।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মোঃ জসিম উদ্দিন জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র‌্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com