সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩৫ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান  দখলের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা পৃথকভাবে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে থাকা পেঁয়াজ ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাস, আব্দুল হালিম মিয়া ও মোশারফ হোসেন মাতুব্বরের দোকানঘর দখল করে তালা দেন উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. খায়রুজ্জামন মোল্যা। বিষয়টি স্থানীয়রা কয়েক দফা মীমাংসা করে দিলেও দোকানের তালা খুলে দেননি খায়রুজ্জামান।

এতে দোকানে থাকা বিপুল পরিমাণে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। পরে ১৩ সেপ্টেম্বর পৃথকভাবে তিনটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। কিন্তু থানা পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত খায়রুজ্জামানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং থানায় অভিযোগ দেওয়ার পর থেকে ওই বিএনপি নেতা তাদের হুমকি দিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে রসুলপুর বাজারের খালপাড়ে থাকা সরকারি জায়গা লিজ নিয়ে দোকানঘর নির্মাণ করে পেঁয়াজ-পাটের ব্যবসা করে আসছেন তারা। কিন্তু ৬ আগস্ট দোকানের সামনে এসে বিএনপির স্থানীয় নেতা খায়রুজ্জামান মোল্যা তাদের দোকান থেকে বেরিয়ে যেতে বলেন। তারা না বের হতে চাইলে তিনি তাদের গালাগাল করে চলে যান। পরে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে গেলে খায়রুজ্জামান এসে পাশাপাশি থাকা তিনটি দোকানে ডাবল তালা মেরে দেন।

তবে দখল করা এসব দোকান নিজেদের বলে দাবি করেন মো. খায়রুজ্জামান মোল্যা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের জায়গায় থাকা তিনটি দোকান দখল করে নেন স্থানীয় প্রভাবশালী ওই ব্যবসায়ীরা। আওয়ামী লীগের পতনের পর আমাদের জায়গা পুনরুদ্ধার করার জন্য এসব দোকানে তালা লাগিয়ে দিয়েছি।’

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, ‘দখলদার ও চাঁদাবাজ দলীয় নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন আমাদের নেতা তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। অতএব বিএনপির কোনো নেতার বিরুদ্ধে যদি চাঁদাবাজি ও কারো দোকান দখলের অভিযোগ পাওয়া যায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিএনপি নেতা খায়রুজ্জামানের বিষয়টি শুনেছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সফর আলী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ডেকেছিল। তবে ওই জায়গার সঠিক কাগজপত্র কেউ দেখাতে পারেনি। যে কারণে আমরা বাদী-বিবাদীকে বিষয় কোর্টের মাধ্যমে ঘটনাটি মীমাংসা করার জন্য পরামর্শ দিই। কারণ জায়গাজমির বিষয় আসলে থানা পুলিশের তেমন কোনো ভূমিকা নেই।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com