শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

কিডনি ফাউন্ডেশন সিলেটে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের সহায়তা স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ডেও অর্থ সহায়তার ঘোষণা

  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০.০৭ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

 

কিডনি ফাউন্ডেশন সিলেট-এর নতুন ভবনে একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে
অর্থ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই সহায়তা স্বাস্থ্যসেবা খাতে অবদান রাখতে ব্যাংকটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এই উদ্যোগটি স্বাস্থ্য খাতে নেওয়া ব্র্যাক ব্যাংকের অনন্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ “ব্র্যাক ব্যাংক অপরাজেয়
আমি”-এর অধীনে নেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো সারা বাংলাদেশে দরিদ্র মানুষদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা
নিশ্চিত করা।
নতুন উদ্বোধন হওয়া কিডনি ফাউন্ডেশন সিলেটে রোগীদের জীবন রক্ষাকারী কিডনি ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে
ব্র্যাকের ভিশনারি প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়েছে। আর্থিকভাবে
পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সহায়তার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যাংকটি
সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা প্রদানের লক্ষ্যে “স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ড”-এও
অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
৫ সেপ্টেম্বর ২০২৪ ফাউন্ডেশনে আয়োজিত চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক
ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান।
এই উদ্যোগের বিষয়ে মেহেরিয়ার এম. হাসান বলেন, “ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে অবদান
রাখতে পেরে আমরা সত্যিই অনেক সম্মানিত বোধ করছি। এই উদ্যোগটি সেবা ও সহমর্মিতার ব্যাপারে স্যার ফজলে
হাসান আবেদের চেতনাকেও সমুন্নত করে। আমরা বিশ্বাস করি, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতে
অক্সিজেন প্ল্যান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ডের মাধ্যমে আমরা
আর্থিকভাবে সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্যসেবার ব্যয় লাঘব করতে চাই। ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি’
উদ্যোগের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো সমাজের মানুষের কল্যাণ সাধিত করা। এভাবে সমাজে সুস্বাস্থ্য এবং
ন্যায্যতা নিশ্চিতে আমরা সহায়তা করে যাবো।”
চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর
অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর
এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি জেনারেল কর্নেল মোহাম্মদ আবদুস সালাম (অব.) বিপি।
অক্সিজেন প্ল্যান্ট এবং স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ডে ব্র্যাক ব্যাংকের সহায়তা অন্তর্ভুক্তি এবং
সামাজিক দায়বদ্ধতায় ব্যাংকটির মূল্যবোধকে প্রতিফলিত করে। “ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি” উদ্যোগের মাধ্যমে
ব্র্যাক ব্যাংক স্বাস্থ্য খাতে দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ক্ষমতায়নে
প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com