শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পিরোজপুরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে -ডিআইজি বরিশাল রেঞ্জ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮.২২ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি :  বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবে। এ লক্ষে পুলিশ বাহিনী সবধরনের ব্যবস্থা গ্রহন করতে বদ্ধ পরিকর। ডিআইজি আজ মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার পদ মর্যাদার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন এবং পিরোজপুরের কর্মরত ইলেকট্্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ, গৌতম চৌধুরী, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এস এম পারভেজ বক্তব্য রাখেন।
মাদক নির্মুলে, কিশোর গ্যাং দমনে,ইভটিজিং বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে ডিআইজি মঞ্জুর মোরশেদ বলেন, পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিনত করা হবে। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরনে নিরবতা পালন করে তাদের জন্য দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com