শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩৭ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, আমরা সবাই মিলে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত নিরাপদ পিরোজপুর গড়ে তুলবো। এজন্য আমি সকলের সহযোগীতা চাই। আপনারা যে ধরনের পুলিশ চান জনগন যে ধরনের পুলিশ চায় আমরা সেই ধরনের সেবা মূলক পুলিশিং সেবা দিতে আমরা চেষ্টা করবো। অথ্যাৎ জন প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আপনারা পিরোজপুরবাসী যে ধরনের পুলিশী সেবা চান আমরা সেই সেবা দিবো।

তিনি আরো বলেন পিরোজপুর জেলার সকল উপজেলা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং মাদক থেকে মুক্ত করে একটি নিরাপদ বাসযোগ্য সবার কাছে গ্রহণযোগ্য জেলায় পরিনত করার চেষ্টা করবো। আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: মুকিত হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাইল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক সভাপতি মুনিরুজ্জান নাসিম, সাবেক সভাপতি এম রব্বানী ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজ, সহ সভাপতি খেলাফত হোসেন খসরু, প্রেসক্লাব দপ্তর সম্পাদক মো: তামিম সরদার প্রমুখ।

উল্লেখ্য, রোববার (৮ সেপ্টেম্বর) নবাগত পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের জেলা পুলিশ পিরোজপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয় ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুর জেলায় যোগদানের পূর্বে তিনি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অসাধারণ নেতৃত্বে সুনাম ও দক্ষতার পরিচয় দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com