শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

গুম, খুন, হত্যাকান্ড, অর্থপাচার, দূর্নীতি ও কোটা বিরোধী ছাত্র জনতা হত্যার বিচারের দাবীতে পিরোজপুরে শ্রমিক সমাবেশ

  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩২ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি : গুম, খুন, হত্যাকান্ড, অর্থপাচার, দূর্নীতি ও কোটা বিরোধী ছাত্র জনতা হত্যার বিচারের দাবীতে শ্রমিক সমাবেশ করেছে জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। আজ শনিবার বিকেলে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসন।

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন এর সভাপত্বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভঅগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিচির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আকন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধঅরণ সম্পাদক আফজাল হোসেন টিপু। এসময় শ্রমিক দলের বিভিন্ন উপজেলার নিতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসন বলেন, বিএনপির ভঅরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সকল মামলা প্রত্যাহার করা হোক। মজুরি কমিশন আবার পূর্নসংস্কার করে গার্মেন্ট শিল্পকে ধ্বংসের হাত থেকে তুলে আনতে হবে বিদেশে পূর্নমূল্যায়ন করে কম খরচে শ্রমিক পাঠাতে হবে। আগামি নির্বাচনে ৩ শত আসনেই বিএনপি নির্বাচন করবে আপনাদের প্রস্ততি নিতে হবে। শেখ হাসিনার সরকারের বিচার না হওয়া পর্যন্ত আমাদের রাজপথ ছাড়া যাবে না। সাধারণ মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে হবে।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, যতদিন পর্যন্ত এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরে না আসবে ততদিন আমরা ঘরে ফিরবো না। গনতন্ত্র রক্ষার্থে সুষ্ঠ নির্বাচন দিকে হবে। তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে ফিরিয়ে আনতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com