শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

কাউখালীতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে— আহসান কবির আহ্বায়ক উপজেলা বিএনপি

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৫৫ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার সকল স্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে শনিবার ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় কাউখালী সরকারী কলেজের সভাকক্ষে উপজেলার শিক্ষার মান উন্নয়নে সুধি সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার কাঠালিয়া পিজিএস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ। বক্তব্য রাখেন, উপজেলা জামাতের আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, সমাজসেবক অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন, কাউখালী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার,কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম গিয়াস উদ্দিন, শিয়ালকাঠি দারুস সুন্নাত ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন খান, সাহাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম, কাউখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম তালুকদার, মমিন ইউ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। অনুষ্ঠানে এক শিক্ষক বলেন, গত সরকারের নতুন কারিকুলাম বন্ধ করতে হবে আমরা শিক্ষকরাই বুঝিনা, ছাত্রদের কিভাবে বুঝাবো। অনুষ্ঠানে প্রধান অতিথি আহসান কবির বলেন, আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এজন্য শিক্ষকদের এগিয়ে আসতে হবে। কোচিং এর চেয়ে শ্রেণিকক্ষে শিক্ষকদের বেশি গুরুত্ব দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com