শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়

  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৪০ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। আগ্রহীদের আগামী ১৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শর্তাবলীর মধ্যে রয়েছে:

১. প্রার্থীকে ন্যূনতম একবার পবিত্র হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর ও সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

৩. প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

৪. শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াত ও হজের মাসআলা-মাসায়েল জানতে হবে।

৫. অন্যান্য যোগ্যতা থাকা সাপেক্ষে ৪৪ জন হজযাত্রী সংগ্রহকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।

৬. প্রার্থীকে স্মার্টফোন, e-Hajj BD মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে।

৭. কঠোর পরিশ্রমী ও আচরণে বিনয়ী হতে হবে।

৮. আরবি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

৯. সাক্ষাৎকারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে।

১০. এর আগে হজ গাইড হিসেবে দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।

১১. সাক্ষাৎকারে উপস্থিতির জন্য প্রার্থীকে কোনও প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদন করবেন যেভাবে:

আগ্রহীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে হজ পোর্টালের www.hajj.gov.bd/hajjguide ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com