শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পিরোজপুরে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সাথে জেলা প্রশাসকের  মতবিনিময় 

  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৪.২৩ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার মানোয়ন্নন এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক। আজ  বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)বেলা ১১ টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো: বাবর তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সেলিম হোসেন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুরের সাধারন শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন মো মুসাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমীন সাগর, মুইন উদ্দীন, রেদওয়ানুল ইসলাম।
এছাড়া  পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বাবর তালুকদার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ  নিশ্চিতকরণে কাজ করার অঙ্গীকার করেন৷
এসময় পিরোজপুর জেলার  অভিভাবকগণ গত পনেরো বছরের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান  বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারন শিক্ষার্থীরা এসময় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যাপারে গুরুত্বরোপ করেন। তারা প্রতি বৃহস্পতিবার বিতর্ক ক্লাব, সাংস্কৃতিক ক্লাব ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের ভেতরে জ্ঞান ও আদর্শ ভিত্তিক প্রতিনিধি তৈরীর কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান তার বক্তব্যে শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর উল্লেখ করে বলেন একজন শিক্ষক কোনো দলের হতে পারেনা শিক্ষক হতে হবে দল নিরপেক্ষ, তারা সম্মানিত, তাদের আর্দশে আজকের শিশুরাই আগামী দিনের বড় সম্পদ হিসেবে গড়ে উঠবে তাই তাদেরকে আদর্শিক শিক্ষক হিসেবেই শিক্ষাদান করতে হবে। বৈষম্যের দিন শেষে দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com