শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়া ও মাহমুদুর রহমান এর সাজা বাতিলের দাবীতে কাউখালীতে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১২ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়া ও সম্পাদক মাহমুদুর রহমান ও মিসেস মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের দাবীতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা মোড়ে আমাদের দেশ পরিবার, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ কাউখালীর আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে আমার দেশ পত্রিকার কাউখালী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউখালী প্রেস ক্লাবের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক এস,এম আহসান কবির, কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, প্রেস কাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সিনিয়র সাংবাদিক যুগান্তর প্রতিনিধি রতন কুমার দাস প্রমূখ।
 এ সময় মানববন্ধন কমূসূচিতে অংশ গ্রহণ করেন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্রসমাজের কাউখালী নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকা ছিল গণমানুষের কন্ঠস্বর, মাহমুদুর রহমানের সাহসী নেতৃতে পত্রিকাটি যখন জনপ্রিয়তার তুঙ্গে উঠে তখন আওয়ামী ফ্যাসীবাদী সরকার তা বন্ধ করে দেয়। মাহমুদুর রহমানকে বার বার গ্রেফতার, রিমান্ড, হামলা মামলা করে তার জীবনকে বিপন্ন করেছিল। বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানের সাজা বাতিল ও  মিথ্যা মামলা প্রত্যাহার এবং আমার দেশের প্রেস খুলে পত্রিকা চালু করে দেওয়ার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com