সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আমতলীতে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন এবং স্বর্ণালংকার লুট !

  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৩.২১ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:-  বরগুনার আমতলী উপজেলায় কুকুয়া ইউনিয়নের মোতাহার হাওলাদারের বসত ঘরে কেউ না থাকার সুযোগে শত্রুতা বসত দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে প্রয়োজনীয় কাগজ পত্র পুড়িয়ে ফেলে এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলা জানা গেছে।

আজ সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কাগজ পত্রের পোড়া ধ্বংসস্তূপ ঘরের দরজা এবং সোকেজ ভাঙা।

এ বিষয়ে বাড়ির মালিক মোতাহার হাওলাদার বলেন,খলিল মৃধা (৫৫), রাসিদা বেগম ( ৩৮) ও সাগর (২৬) এরা আমাকে ইতিপূর্বে এরা আমাকে ফোনে আগুন লাগানো সহ বিভিন্ন ক্ষতি করার হুমকি দিয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানতে পারি তারাই এই ঘটনা ঘটিয়েছে।
মেয়ের চিকিৎসার জন্য আমার পরিবার সহ সকলে ঢাকায় থাকায় ঘটনা শুনে আমার আত্মীয় লিটন হাওলদার কে জানালে তিনি সাথে সাথে বিষয়টি স্থানীয় ইউপি  চেয়ারম্যান কে বিষয়টি অবহিত করেন।তিনি আরও বলেন আমি কেবল বাড়ীতে আসলাম বিস্তারিত জেনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য ঘটনাটি ১২ তারিখ দিবাগত রাতের রাতের হলেও দেশের বর্তমান প্রেক্ষাপটে এ সম্পর্কে বিস্তারিত জানতে আজ ঘটনাস্থলে যাওয়া হয়।

এ বিষয়ে গ্রাম পুলিশের দফাদার মো: কালাম বলেন, চেয়ারম্যান এর নির্দেশে ঘটনাহলে দেখতে পাই পোরা কাগজ পত্রের স্তূপ,দরজা ও সোকেজ ভাঙ্গা। আমি ঘটনা সম্পর্কে চেয়ারম্যান কে অবহিত করেছি।

কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুদ তালুকদার বলেন,ঘটনা শুনে ঘটনাস্থলে দফাদারকে পাঠিয়েছি কিন্তু কোন পক্ষ আমার কাছে লিখিত অভিযোগ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com