রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ছাত্র আন্দোলনে হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৯.২০ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল ও বিক্ষোভ চলাকালে হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোস্তাক মিয়া (২৮)। সিলেটে টুকের বাজার এলাকায় তার বাড়ি। তিনি হবিগঞ্জে পিডিবির ঠিকাদারের অধীন শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা গণমিছিল শুরু করলে সিনেমা হল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষের মধ্যেই গুলিবিদ্ধ হন মোস্তাক মিয়া। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোমিন উদ্দিন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত বলতে রাজি হননি তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com