রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে ভারত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৫.২৭ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

নারী এশিয়া কাপের ৯ আসরের ৭টির শিরোপা ভারতের ঘরে। এতে করেই বুঝা যায় আসরটিতে ভারতের মেয়েদের দাপট কতটা। এবারও নিজেদের দাপট দেখিয়ে ৮ম শিরোপা জয়ের পথে এগিয়ে গেল ভারতের মেয়েরা। শিরোপা থেকে তারা এখন এক ম্যাচ দূরে। প্রথম সেমিফাইনালে বাংলাদেশের মেয়েদের ১০ উইকেটে বিধ্বস্ত করে প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে ভারত। তাদের সঙ্গে যোগ দেবে আগামীকাল শনিবার (২৭ জুলাই) পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে পড়ে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করতে সক্ষম হয়। জবাবে ভারত ৫৪ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। ভারতের হয়ে শেফালি ভার্মা ২৬ ও স্মৃতি মান্দানা ৫৫ রানের অপরাজিত থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com