সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বিএনপি করোনা পরিস্থিতি নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করছে:সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ৪.১১ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনা পরিস্থিতি নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করছে।
তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি করোনা নিয়ে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা শুরুতেই ছিল শীতনিদ্রায়, হঠাৎ জেগে আবিষ্কার করল সরকার একলা চলো নীতিতে আছে।’ ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।
বিএনপি মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে একবার চুপ হয়ে গেলেন। এখন বলছে সরকার নাকি তথ্য গোপন করছে। কি তথ্য গোপন করেছে সেটা তো আপনি বললেন না। অভিযোগ করার আগে নির্ভুল তথ্য আপনার হাজির করা উচিত ছিল। শেখ হাসিনা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে যাচ্ছেন। আর এটাই আপনাদের গাত্রদাহের কারণ।’
তিনি বলেন, ‘করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর। সরকার করোনা সংকট মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে দিনদিন অধিকতর সক্ষমতা অর্জন করছে। এটা আপনাদের মনোকষ্টের কারণ।’
ওবায়দুল কাদের বলেন, এটা কোনো রাজনৈতিক সংকট নয়, এটা করোনা সংকট। এখন দরকার করোনা যোদ্ধা, ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানসহ যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সংকটের মধ্যেই সম্ভাবনা দেখতে পান। সততা এবং সাহসই হচ্ছে তার শক্তির উৎস। সংকট মোকাবেলা শুরু থেকেই দল-মত-নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চেয়েছি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরও বলেন, আপনারা সংকটেপতিত মানুষের জন্য এ পর্যন্ত কি কাজ করেছেন। সরকার সকলকে নিয়ে কাজ করছে। ইতোমধ্যে সমন্বয়ে গড়ে তুলেছে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে। সকল সরকারি সংস্থা, পেশাজীবী, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সংকট মোকাবেলায় সফল হবো ইনশাল্লাহ।
তিনি বলেন, আমরা এখনো আহ্বান জানাই এই দুর্যোগ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন। গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।
মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কাদের বলেন, রমজান মাসে এক শ্রেণীর মুনাফাখোর ও মজুদদার অসৎ ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার দুরভিসন্ধিতে লিপ্ত। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা যুদ্ধে যারা সাহসীকতার সাথে জীবন বাজি রেখে মাঠে কাজ করছে তাদেরও ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com