বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোটা আন্দোলনের সংঘর্ষে ৬ জন নিহত

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ২.১৪ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ- সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। গত কাল মঙ্গলবারের সংঘর্ষের সবশেষ ছয়জন নিহতের খবর পাওয়া পাওয়া যায়।। এদের মধ্যে ১ জন রংপুর, ২ জন ঢাকা ও ৩ জন চট্টগ্রামের।

রাজধানীতে ঢাকা কলেজের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গত কাল বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

অন্য সংবাদে জানা যায় রাজধানীর সিটি কলেজ এলাকায় আজ কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে কলেজের সামনে আহত অবস্থায় পড়ে ছিল এক পথচারী। তাকে সেখান থেকে উদ্ধার করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন অ্যাম্বুলেন্সচালক আলী মিয়া। সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষার পর ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার পরিচয় পাওয়া যায়নি।

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ নামে একজন নিহত হন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ইউনুস আলী বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আবু সাঈদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

চট্টগ্রামে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ঘে চট্টগ্রামে তিনজন নিহত হয়েছেন। তারা তিনজনই বুকে গুলিবিদ্ধ ছিলেন।

নিহত মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. ফারুক (৩২) ও মো. ওয়াসিম (২২)। ফারুক ফার্নিচারের দোকানে কাজ করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com