সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

৩৫ লাখ টাকার মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১০.৪৮ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

 মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ-  ফরিদপুরে পৃথক অভিযানে ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও একটি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শায়খ আকতার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার টিএন্ডটিপাড়া এলাকায় কুষ্টিয়া থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় শাহিন আলী (৩৪) ও ইমন ইসলাম (২৩) নামের দুইজনকে আটক করা হয়।

একইদিন রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ব্রাহ্মণকান্দা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৯২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় আকবর সরদার (৪১), সজীব (৩৮), রাহাত বেপারী (৩৪) ও দিপু কুমার শীল (৪২) নামে চার কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি।

র‌্যাব জানিয়েছে, আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় স্থানীয় থানা ও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com