বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ১২.১৫ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

 

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ডিপ্লোমা ইন গাইনি এন্ড অব্স, ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ এবং মাস্টার্স অব পাবলিক হেলথ- হসপিটাল ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েশন কোর্স এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় মেডিকেল কলেজের এম আর খাঁন লেকচার থিয়েটারে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান এবং আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন।

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম, গাইনি বিভাগের অধ্যাপক ডা. শামসুন নাহার, পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এআরএম লুৎফুল কবীর, অধ্যাপক ডা. সাইদা আনোয়ার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাইভেট মেডিকেল কলেজ গুলোর মধ্যে অল্প কয়েকটি কলেজে পোষ্ট-গ্রাজুয়েশন কোর্স আছে। তার মধ্যে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ একটি। স্বাস্থ্য খাতে দেশব্যাপি আদ্-দ্বীনের অনেক সুনাম আছে। আদ্-দ্বীন হাসপাতালসমূহে আপনাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। আদ্-দ্বীন থেকে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে। ভালোভাবে কোর্স সম্পন্ন করে আদ-দ্বীনের মুখ উজ্জ্বল করতে হবে।

এসময় অনুষ্ঠানে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com