মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে সড়কের পাশে ১২ লক্ষ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৮.২০ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগ রয়েছে। জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমাল ও জলোচ্ছ্বাসে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়কের পাশে সরকারি গাছ উপড়ে পড়ে যায়। পড়ে যাওয়া গাছগুলো স্থানীয় কিছু প্রভাবশালীরা সরকারি কোন নিয়ম-কানুন না মেনে কেটে নিয়ে যায়। এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ বলেন, অত্র ইউনিয়নের আকাশমনি, বেল শিশু ও অন্যান্য ছোট বড় মিলিয়ে ৭৮ টি সরকারি গাছ প্রভাবশালীরা কেটে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা। কাউখালী উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় রিমালে উপড়ে পড়া গাছগুলো উপকার ভোগীদের মাধ্যমে জিম্মায় রাখা হয়েছে, কোন  গাছ বিক্রি করা হয় নাই। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, সরকারি গাছ কাহারো বিক্রি করার ক্ষমতা নেই,  রাস্তা উপরে পড়ে থাকা  গাছগুলো কেটে কাহারো জিম্মায় রেখে সড়ক চলাচল সচল রাখা। তবে বিষয়টা আমি তদন্ত করে দেখব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com