বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

আমেরিকার ২ টি অঙ্গরাজ্যে গাইবেন সায়েরা রেজা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৩.০৩ এএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

৭১ ফাউন্ডেশনের সভাপতি পারভিন পাটোয়ারী এবং পরিচালক কবির পাটোয়ারী….

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- ৬ জুলাই শনিবার আমেরিকার ২ টি অঙ্গরাজ্যে গাইবেন সুফী, ফোক ও রক গানের জনপ্রিয় শিল্পী সায়েরা রেজা। ঐ দিন দুপুরে প্রতিবছরের মত জনপ্রিয় কমিউনিটি ব্যাক্তিত্ব ৭১ ফাউন্ডেশনের সভাপতি পারভিন পাটোয়ারী এবং পরিচালক কবির পাটোয়ারী’র.…নেতৃত্বে একাত্তর ফাউন্ডেশনের উদ্দ্যোগে ফোর্টহান্ট পার্ক, আলেকজান্ড্রিয়ায় আয়োজিত হবে ‘পান্তা ইলিশ’ উৎসব। ভার্জিনিয়ার বাঙ্গালীদের কাছে উৎসবটি অত্যন্ত জনপ্রিয়। দিনভর বিশাল আয়োজনে, হাজার পাঁচেক মানুষের উপস্থিতিতে বাঙ্গালী ভুরিভোজনের সাথে থাকবে আউটডোর কনসার্ট। এ বছরের কনসার্টের মূল আকর্ষণ বাংলাদেশের দুই প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী ডলি সায়ন্তনী এবং সায়েরা রেজা। বিকেলে এ কনসার্ট শেষ করেই, সায়েরা উড়ে যাবেন নিউ ইয়র্ক।

রাতে গাইবেন প্রবাসী বেঙ্গলী ক্রিশ্চিয়ান এসোসিয়েসনের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সেলিব্রেশন গালা তে। দুইদিন ব্যাপী এ বিশাল আয়োজনের প্রথমদিনের আইকন আর্টিস্ট সায়েরা রেজা এবং দ্বিতীয় দিনের আইকন আর্টিস্ট ভারতের সা রে গা মা পা’র জনপ্রিয় শিল্পী অমিত পল। আমেরিকাসহ সারা পৃথিবী থেকে হাজার খানেক সদস্য এ আয়োজনে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রবাসী বেঙ্গলী ক্রিশ্চিয়ান এসোসিয়েসনের প্রেসিডেন্ট জনাব গ্যাব্রিয়েল গমেজ তাপস।

পারিবারিক কারনে ক্যারিয়ারের বেশীরভাগ সময়ে দেশের বাইরে অবস্থান করলেও, ব্যাতিক্রমী গায়কী’র এ শিল্পী উপহার দিয়েছেন এ পর্যন্ত অনেক জনপ্রিয় ও হিট গান। ২০০৮ এ ‘ধার ধারিনা পাড়া পড়শির’ দিয়ে শুরু; এরপর ‘না না না তা হবে না’, ‘ওরে সোনা তুই আস্তে চল’, ‘আসাম যাবো’, ‘মান ভাঙ্গাবো বন্ধুরে আজ’ সহ অসংখ্য হিট গান রয়েছে সায়েরার ঝুলিতে। শুরুর দিকে সুফী ও ফোক ঘরানার গানের জন্য ব্যাপক জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে তিনি নিজেকে একজন জাত ও ভারসেটাইল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গানের কাজে দেশে বিদেশে ঘুরে বেড়ানো এবং মুক্তমঞ্চের একজন অত্যন্ত শক্তিশালী শিল্পী সায়েরা রেজার বেশ অনেকগুলো নতুন মৌলিক গান মুক্তির মিছিলে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com