সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

যুক্তরাষ্ট্রে এক জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় ৪ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৭.১৫ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

রোববার ৭ জুলাই যুক্তরাষ্ট্রে এক জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন এবং পরে একটি গাড়ি থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

ফ্লোরেন্স পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই চার জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিনজনকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩টার দিকে ওই বাসভবন যান। বাড়ির কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তারা গুলি চালানোর শব্দ শুনতে পান। এ সময় জন্মদিনের পুল পার্টিতে অনেকে যোগ দিয়েছিলেন।

সন্দেহভাজন হামলকারীকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং হামলার পর পুলিশ আসার আগেই একটি গাড়িতে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। তবে পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। পরে সন্দেহভাজন ওই ব্যক্তি তখন রাস্তা ছেড়ে খাদে পড়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পরে তাকে মৃত ঘোষণা করা হয় বলে বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে।

কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে এবং জনসাধারণের জন্য এখন কোনও বিপদ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com