সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আমেরিকার ভার্জিনিয়ায় ৭১ফাউন্ডেশনের পান্তা ইলিশ উৎসবে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৪.০৬ পিএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

 

আসাদুজ্জামান মাসুদঃ- বাংলাদেশ ও আমেরিকার বাঙ্গালীদের কাছে জনপ্রিয় একটি সংগঠন ৭১ ফাউন্ডেশন। জনপ্রিয় এই সংগঠনটি আমেরিকার ভার্জিনিয়ায় প্রতি বছর বিভিন্ন ধরনের মজাদার
মুখরোচক বাঙালি খাবারের আয়োজন সহ মঞ্চ নাটক,ব্যান্ড শো এবং বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় কন্ঠ শিল্পীদের দিয়ে সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করে থাকে, সে ধারাবাহিকতায় আগামী ৬ই জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফোর্টহান্ট পার্ক, আলেকজান্ড্রিয়ায় আয়োজিত হবে ‘পান্তা ইলিশ’ উৎসব। ইতিমধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সাড়া পড়ে গেছে।

৭১ ফাউন্ডেশনের বহুল আলোচিত সেই অনুষ্ঠান পান্তা ইলিশ এ গান গাইতে যাওয়া বিভিন্ন শিল্পীদের মাঝে মূল আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। ডলি সায়ন্তনী বর্তমানে পান্তা ইলিশ উৎসবে সংগীত পরিবেশনের জন্য ভার্জিনিয়ায় অবস্থান করছে।

৭১ ফাউন্ডেশনের জনপ্রিয় কমিউনিটি ব্যাক্তিত্ব ৭১ ফাউন্ডেশনের পরিচালক কবির পাটোয়ারী এবং
সভাপতি পারভিন পাটোয়ারী’র…নেতৃত্বে একাত্তর ফাউন্ডেশনের উদ্দ্যোগে ভার্জিনিয়ার বাঙ্গালীদের কাছে উৎসবটি অত্যন্ত জনপ্রিয়। দিনভর বিশাল আয়োজনে, পাঁচ হাজারেরও অধিক মানুষের উপস্থিতিতে বাঙ্গালী ভুরিভোজনের সাথে থাকবে আউটডোর কনসার্ট। এ বছরের কনসার্টের মূল আকর্ষণ বাংলাদেশের দুই প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী ডলি সায়ন্তনী এবং সাথে আছে সায়েরা রেজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com