মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আফগানিস্তানে যুদ্ধবিরতির আহ্বান ফিরিয়ে দিয়েছে তালিবান

  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ৪.১৪ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

শুক্রবার থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাসে আফগানিস্তানে যুদ্ধবিরতির আহ্বান ফিরিয়ে দিয়েছে তালিবান। আফগান সরকার এবং অন্যরা আশা করেছিল স্বাস্থ্য কর্মকর্তাদের করোনাভাইরাস মহামারি মোকাবেলা করতে এই যুদ্ধবিরতি সহায়ক হবে। ইসলামী বিদ্রোহের এক মুখপাত্র বৃহস্পতিবার যুক্তি দেখিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সাথে ঐ চুক্তি হচ্ছে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করার আন্তর্জাতিক সমন্বিত কাঠামোর রূপরেখা।

২৯ ফেব্রুয়ারির যুগান্তকারী যুক্তরাষ্ট্র-তালিবান চুক্তি উল্লেখ করে সুহাইল শাহীন এক টুইট বার্তায় বলেন, যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে ও শান্তির দিকে নিয়ে যাবে।আফগানিস্তান থেকে ধাপে ধাপে যুক্তরাষ্ট্র ও যৌথ বাহিনীর সেনাদের প্রত্যাহারের জন্য এই চুক্তিতে বিদ্রোহীদের হাতে আটক থাকা এক হাজার সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিনিময়ে আফগান কারাগার থেকে পাঁচ হাজার তালিবান বন্দিকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত এই যুক্তরাষ্ট্র -তালেবান চুক্তি অনুযায়ী, কার্যকর যুদ্ধবিরতি ও ক্ষমতা ভাগাভাগির বিষয়ে তালেবান এবং আফগান দলগুলোর মধ্যে সরাসরি শান্তি আলোচনার প্রারম্ভিক শর্ত ছিল ১০ মার্চের মধ্যে বন্দী অদলবদল শেষ করা। শাহীন বলেন, করোনাভাইরাসের কারণে হাজারো বন্দিদের জীবন এখন হুমকির মুখে। আফগান শান্তি প্রক্রিয়া ও চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে যুদ্ধবিরতি চাওয়া মোটেও যৌক্তিক ও বিশ্বাসযোগ্য নয়। আফগান সরকার, যারা ঐ চুক্তির অংশ ছিল না, তারা এই মাসের শুরুতে প্রথম ধাপে বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে। এ পর্যন্ত পাঁচশো তালিবান বন্দীদের মুক্ত দিয়েছে আফগান সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com