মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধান ক্ষেতে বৃদ্ধর মরদেহ (কঙ্কাল উদ্ধার)

  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪, ১২.৩৮ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি- দুর্গম চতল বিলের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধারের ২দিন
পর। আবারো ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা বিলের মধ্যে ধান ক্ষেতে মিললো এক বৃদ্ধর
মরদেহ (কঙ্কাল)। ঐ বৃদ্ধ পাশ্ববর্তী আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের মৃত রহম হাওলাদারের পুত্র মোতালেব
হাওলাদার (৭৫)। শুক্রবার দুপুরে ভাঙ্গা থানা পুলিশ হাড়গোড় (কঙ্কাল) সহ পচা মৃত দেহ উদ্ধার করে মর্গে প্রেরন
করেছে । লাশের পরিচয় সনাক্তের জন্য ফরিদপুর থেকে সিআইডি ও পি,বি,আই দুইটি টিম ঘটনাস্থলে
পৌঁছায়। পরপর ২টি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার এস, আই জয়ন্ত মজুমদার জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছাই। বৃদ্ধর
মরদেহ (কঙ্কাল) উদ্ধার করি। লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।
এঘটনায় বৃদ্ধর ছেলে মিজানুর রহমান হাওলাদার জানান, ১ মাস আগে আমার বাবা শিবচর উপজেলার
সোলাপুর গ্রামে এক আত্মীয়র বাড়ি
গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে হয়তো সে পথ হারিয়ে বিলের মধ্যে চলে গিয়েছিল এবং
সেখানে হয়তো অসুস্থ হয়ে আমার বাবা মারা যেতে পারে । লুঙ্গি গামছা দেখে আমার বাবার লাশ শনাক্ত
করি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল ইসলাম জানান, কিছুদিন আগে ওই বৃদ্ধ
পার্শ্ববর্তী শিবচর এক আত্মীয়র বাসায় গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে আর
বাড়ি ফিরে নাই। এঘটনার দুদিন পর নিখোঁজের ছেলে ভাঙ্গা থানায় একটা সাধারণ ডায়রি করেন। আজ
শুক্রবার সকালে সংবাদ পাই, ঐ বৃদ্ধর মরদেহ ধান খেতে পাওয়া গেছে। আমাদের পুলিশ বিলের মধ্যে ধান ক্ষেত
থেকে বৃদ্ধর হাড়গোড় মাথার খুলি সহ পচা লাশ উদ্ধার করে।
এঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com