সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলীতে প্রকাশ্যে চলছে অবৈধ ড্রেজার (বোমা) দিয়ে বালু উত্তোলন

  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪, ১২.২৮ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

হায়দার হাওলাদার
তালতলী প্রতিনিধিঃ- বরগুনার তালতলীতে দিনে দুপুরে সড়ক মহাসড়কের পাশ ও কৃষি জমির মধ্য দিয়ে দিনের পর দিন অবাধে চলছে অবৈধ ড্রেজার মেশিন (বোমা) দিয়ে বালু উত্তোলন। এতে সড়কের পাশাপাশি হুমকিতে পড়েছে জনসাধারণের বসতঘর সহ কৃষি জমি। এ উপজেলায় যেন অবৈধ ড্রেজার মেশিন (বোমা) বন্ধে প্রশাসন ব্যর্থ হয়ে পরছে।

সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আফতার হাওলাদারের ছেলে হাবিব হাং (৪০) দীর্ঘদিন যাবত সমতল ফসলী জমি, পুকুর ও সরকারি খালের মধ্যে ড্রেজার মেশিন (বোমা) লাগিয়ে বালু উত্তোলন করছেন। বর্তমানে কড়ইবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গ্রামীণ টাওয়ারের পাশে হাসেম খানের ছেলে শাহজাহান খানের বাড়িতে বালু উত্তোলনের কাজ চলমান দেখা গেছে। স্থানীয় সচেতন মহল জানায়, তালতলীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সংখ্যা দিন দিন, বেরেই চলছে। এটা বন্ধ করা এখন সময়ের দাবি। প্রশাসন কঠোর হলে এটা বন্ধ হবে বলে আমরা আশাবাদী।

তালতলী সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, বিষয়টি জানাছিলনা, লোক পাঠিয়ে খতিয়ে দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন-২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যদি কেউ আইন অমান্য করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com