বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুবদল নেতাকে যুবলীগের সভাপতি ঘোষণা, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪, ১.৫৯ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন যুবদলের সদস্যকে ইউনিয়ন যুবলীগের সভাপতি ঘোষণা করায় সড়কে বিক্ষোভ করেছেন ইউনিয়ন যুবলীগের এক অংশের নেতা-কর্মীরা। বুধবার সন্ধায় শারীকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে সড়ক বিক্ষোভ করেন তারা।

জানা গেছে , গত ২২ জানুয়ারি শারিকখালি ইউনিয়ন যুবলীগের ১২ সদস্যের কমিটি গোপনে গঠন করা হলেও মঙ্গলবার ১৮ জুন তা প্রকাশ্যে আসে। এ কমিটিতে যুবদল নেতাকে সভাপতির দায়িত্বসহ বিএনপি নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা যুবলীগ আহবায়ক মারুফ রায়হান তপু জোমাদ্দার স্বাক্ষরিত এ কমিটির সভাপতি পদে নারী নির্যাতন চাঁদাবাজিসহ বেশ কিছু মামলার আসামী যুবদল ইউনিয়ন কমিটির সদস্য মোঃ বেল্লাল মুন্সীকে সভাপতি ও নানা অপকর্মে জড়িত একাধিক মামলার আসামী মোঃ কাওসার হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়।

প্রায় ছয় মাস পরে মঙ্গলবার ১৮ জুন কমিটি প্রকাশ্যে আসলে যুবলীগ ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বুধবার সন্ধ্যায় ঘোষিত কমিটি বাতিল ও ত্যাগী নেতাদের মুল্যায়নের দবীতে সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্র লীগ সাবেক সভাপতি আল আমিন সিকদার, মামুন সিকদার ,সাহিন মৃধা প্রমুখ।

শারিকখালী ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীরা জানান, শারিকখালি ইউনিয়ন যুবলীগ কমিটিতে যাদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে তারা ধর্ষণসহ বিভিন্ন মামলার সাথে জড়িত রয়েছে। ওই কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে সেই বেল্লাল মুন্সি বিএনপি জামাতের জ্বালাপোড়াও ও নৈরাজ্যের সময়ে প্রত্যক্ষভাবে টায়ার পুড়িয়ে আন্দোলনে অংশ নেয়া সক্রিয় যুবদলের নেতা ছিলেন। টাকার বিনিময় কমিটি দেওয়ার অভিযোগ ত্যাগী যুবলীগ নেতা কর্মীদের।

শারিকখালী ইউনিয় যুবদল আহবায়ক মো. মাসুম বিল্লাহ মুঠো ফোনে বলেন, বেল্লাল মুন্সী এবং আমরা একই সাথে টায়ার পুড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু বেল্লাল মুন্সি কিভাবে যুবলীগের সভাপতি হয় তা আমার বুঝে আসেনা।

শারিকখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ বেল্লাল মুন্সি বলেন, আমি দীর্ঘ বছর যাবৎ আওয়ামীলীগের সঙ্গে জড়িত। দল আমাকে মুল্যয়ন করেছে। তিনি মামলার কথা অস্বীকার করেন ।

তালতলী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: হাবিবুর রহমান কামাল মোল্লা বলেন, সে অনেকদিন ধরেই আওয়ামী লীগের সাথে জড়িত তবে সে যুবদল করতো সেটা আমাদের জানা ছিল না। ২০০৯ সালের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শারিকখালি ইউনিয়ন কমিটিতে সদস্য পদে তার নাম থাকা একটি কাগজ আমরা পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

তালতলী উপজেলা যুবলীগ আহবায়ক মারুফ রায়হান তপু বলেন, যথাযথ নিয়মে কমিটি দেয়া হয়েছে। এখানে টাকা পয়সার কোন লেনদেন হয় নাই। যারা পদ বঞ্চিত হয়েছে তারা উল্টো পাল্টা কিছু বলতে পারে। এতে কিছু যায় আসে না।

এ বিষয়ে বরগুনা জেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম এটম বলেন, বিষয়টা শুনেছি। উপজেলা যুবলীগ নেতৃবৃন্দকে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com