মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নওগাঁর আব্দুর রহমান রিজভী —

  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪, ৭.৩৭ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে
 
সোহেল রানা,নওগাঁ : রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) নির্বাচিত হয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সম্প্রতি বিভাগীয় কমিশনার ও বিভাগীয় শিক্ষা অফিসের পরিচালকের সমন্বয়ে গঠিত যাচাই-বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা,শিক্ষকতার অভিজ্ঞতা,বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা,চারিত্রিক দৃঢতা ও সততা,শৃঙ্খলাবোধ, গবেষণা জার্নালে প্রবন্ধ প্রকাশ,পাঠ্যপুস্ততক প্রনয়নসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে কলেজ পর্যায়ে (কারিগরি) রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) নির্বাচিত করেন। 
আব্দুর রহমান রিজভী বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ হিসেবে অত্যান্ত সুনাম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকে কলেজে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে তাঁর প্রচেষ্টার কারণে। এ এলাকায় তিনি সর্ব প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করেন। কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি তিনি বহুমুখি সামাজিক কাজেও সফলতার সাথে সেবা দিয়ে আসছেন। বিনয়ী,সত্যবাদিতা, ভদ্রতা, নিষ্ঠবান, ক্লিন ইমেজ, নির্লোভ এ শব্দ গুলোর সবকয়টি যার মধ্যে বিদ্যমান। যার বিরুদ্ধে এ পর্যন্ত দুর্নীতির কোন তথ্য বা গন্ধ কেউ পায়নি,তিনি হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। গবেষণা পত্রিকা “রবীন্দ্র জার্নাল”সহ বিভিন্ন গবেষণা সাময়িকীতে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের সহায়ক গ্রন্থ ‘কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২’ এবং এসএসসি ভোকেশনাল নবম ও দশম শ্রেণির সহায়ক গ্রন্থ “কম্পিউটার ট্রেড-১ ও “কম্পিউটার ট্রেড- ২”রচনা ও সম্পাদনা করেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। এর আগে পরপর ৩ বার তিনি নওগাঁ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) এর মর্যাদা অর্জন করেন তাঁর ধারাবাহিক এ সফলতায় কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র/ছাত্রী ও এলাকার সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন। অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জানান, স্মার্ট দেশ গড়তে হলে স্মার্ট নাগরিক তৈরী করা প্রয়োজন আর এ কাজটিই আমরা গভীর আন্তরিকতার সাথে করে যাচ্ছি। কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার না দিলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। কর্মমুখী শিক্ষা আত্মকর্মসংস্থানের নানা সুযোগ সৃষ্টি করে। কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তিকে আমরা বিদেশে পাঠিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে সমৃদ্ধশালী করতে পারি। গুনগত কারিগরি শিক্ষা বিস্তারর করে স্মার্ট দেশ গড়ার ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি। উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com