সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে  অবাধে ভারতীয় চিনি আসছে, প্রশাসনের নেই বাজার মনিটরিং 

  • আপডেট সময় শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৮.১৫ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ-রাতের আধারে চোরাইপথে লক্ষ্মীপুরে আসছে ভারতীয় চিনির চোরাচালান।গতকাল দিবাগত রাত ১২ টার দিকে পৌর শহরের থানা রোডে একটি কভার ভ্যানে করে আনা চিনি আল-আমিন স্টোর ও হরি নারায়ণ সন্স গোডাউনে নামানো হয়েছে। দেশীয় ইগলু কোম্পানির মোড়কে আনা হয় এ চিনি।

এসব চিনি দেশি ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির মোড়কে বস্তায় ভরে আনা হয়। কাভার্ডভ্যান ড্রাইভার ও ব্যবসায়ী আল-আমিনের কাছে চিনির চালান দেখতে চাইলে শুধুমাত্র একটি ট্রান্সপোর্ট চালান ব্যতিত কোম্পানি থেকে দেওয়া ভারতীয় চিনি মালামালের কোনো চালান দেখাতে পারেন নি তারা। এসময় ড্রাইভার বলেন, নারায়ণগঞ্জ থেকে অন্য ড্রাইভার কুমিল্লা পর্যন্ত এনেছে, কুমিল্লা থেকে তিনি এনেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভারত থেকে প্রতিদিন চিনি চোরাইপথে লক্ষ্মীপুরে ঢুকছে। তাদের অভিযোগ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনকে ‘ম্যানেজ’ করে এসব চোরাকারবারি চালিয়ে যাচ্ছে আল-আমিন স্টোর ও হরি নারায়ণ এন্ড সন্সহ কয়েকটি প্রতিষ্ঠান। দেশ থেকে শুল্ক ফাঁকি মাধ্যমে আনা হচ্ছে এসব চিনি। সাধারণ ভোক্তা ছাড়াও বিভিন্ন, হোটেল, রেস্টুরেন্ট ও ছোট-বড় বেকারিতে বিক্রি করা হচ্ছে ভারতের নিম্নমানের এই চিনি।

বিষয়টি আল-আমিন স্টোরের মালিক আল-আমিনের কাছে জানতে চাইলে ক্যামেরা দেখে পালিয়ে যান তিনি। মুঠোফোনে জানতে চাইলে হরি নারায়ণ সন্সের মালিক শংকর মজুমদার সাংবাদিক আবীর আকাশকে বলেন, বিভিন্ন স্থান থেকে আমাদের মালামাল আসে। এ বিষয়ে পরে কথা বলবো।

প্রশাসনের নীরবতায় নিয়মিত ঢুকছে চোরাচালান, এতে প্রশাসন জড়িত কিনা তা নিয়ে প্রশ্ন সচেতন মহলের। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আজিজুর রহমান এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এসময় ব্যবসায়ী নেতাকর্মীরা পুলিশ ও সাংবাদিকদের ম্যানেজ করার জন্য চেষ্টা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, পুলিশকে ‘ম্যানেজ’ করার বিষয়ে কিছু জানেন না তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com