সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি ! এয়ার টার্বুল্যান্সের’ মধ্যে পড়ে সিঙ্গাপুরগামী বিমানে মৃত্যু এক যাত্রীর

  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪, ১২.৪০ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

বিমান চলাকালীন মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি! ‘এয়ার টার্বুল্যান্সের’ কারণে মৃত্যু হল লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বিমানের এক যাত্রীর। এই ঘটনায় আরও ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। বিমানের মধ্যেই ওই যাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানটিকে ব্যাংককে জরুরি অবতরণ করানো হয়েছে বলে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ বোয়িং বিমান। বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমানকর্মী ছিলেন। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, মাঝ আকাশেই ‘টার্বুল্যান্সের’ মধ্যে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনির কারণে বিমানের যাত্রীরা আহত হন। যাঁদের সিটবেল্ট বাঁধা ছিল না, তাঁরা ছিটকে অন্য দিকে চলে যান। এই ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩০। এই পরিস্থিতিতে মঙ্গলবার পৌনে ৪টে নাগাদ বিমানটিকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। ইতিমধ্যেই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিহত যাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে বলা হয়েছে, ‘‘বোয়িং বিমানে এক জনের মৃত্যু হয়েছে। অনেকে আহত হয়েছেন। বিমানে থাকা সকল যাত্রী এবং ক্রু সদস্যকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। আহতদের চিকিৎসার জন্য তাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। যে কোনও অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য আমাদের একটি দলকে ব্যাংককে পাঠানো হচ্ছে।’’

যদিও কেন বিমানটি ‘টার্বুল্যান্সের’ মধ্যে পড়েছিল, তা নিয়ে বিমান সংস্থার তরফে কিছু জানানো হয়নি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com