সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন

  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪, ৮.২৭ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তার সাথে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ আরও আটজন সিনিয়র কর্মকর্তা একই ঘটনায় মারা যান।

এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। দাবি করা হচ্ছে মৃত্যুর আগে এটিই রাইসির শেষ ভিডিও। যেখানে রাইসিকে হেলিকপ্টারের ভেতরে বসা থাকা অবস্থায় দেখা গেছে।

এই ভিডিওতে দেখা যায় রাইসি হেলিকপ্টারের জানালা দিয়ে বাইরে দেখছেন। তার আশপাশেই বসা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ বাকি সিনিয়র কর্মকর্তারা।

এছাড়াও আরও একটি ভিডিও প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। তাতে দেখা যায় হেলিকপ্টারে চড়ার প্রায় আধাঘণ্টা আগেও একটি মিটিং করেছেন রাইসি।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রায় ১৬ ঘণ্টা পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারটিকে পাহাড়ের চূড়ায় খুঁজে পাওয়া যায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, মানুষের সেবক ইব্রাহিম রাইসি মানুষের সেবা করতে গিয়েই শাহাদাত বরণ করেছেন। ইরানি গণমাধ্যম রাইসির মৃত্যুকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই আখ্যা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com