মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা যুবলীগের সম্মেলন: এক যুগ পর নতুন নেতৃত্বের আশা 

  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪, ১২.৪৯ এএম
  • ১২৬ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় সংগঠন। সে অনুযায়ী আগামী ১৮ মে (শনিবার) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ২৫ মার্চ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলনের এ তারিখ জানানো হয়।
বর্তমান পিরোজপুর জেলা যুবলীগের কমিটি নিষ্ক্রিয় থাকায় উক্ত শাখাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সম্মেলনের এ তারিখ নির্ধারণ করেছেন বলে জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক আগামী ১৮ মে শনিবার পিরোজপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।
পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। যুবলীগের সাধারণ নেতা-কর্মীরা মনে করছেন, দুর্দিনে প্রতিকূল পরিস্থিতিতে যারা সংগঠনের হাল ধরেছেন, জেলা কমিটি নিষ্ক্রিয় থাকার পরেও যারা সংগঠনের কার্যক্রম চালিয়ে নিয়ে গেছেন, যাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে- তাদেরই নতুন নেতৃত্বে আসা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com