মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১০.০১ এএম
  • ১৪৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের  নিলতী হাফিজিয়া নুরানী মাদ্রাসার মাঠে বৃষ্টির আশায় বিশেষ নামাজ ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রচন্ড তাপদাহ থেকে পরিত্রান পেতে খোলা আকাশের নিচে মুসল্লিরা এই বিশেষ সালাত আদায় করেছেন। এসময় শত শত ধর্মপ্রাণ মুসলমানরা এই নামাজে অংশ নেয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠ ঘাট কৃষি জমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয় উঠেছে সকল শ্রেণী পেশার মানুষ। আল্লাহর অশেষ রহমতের জন্য এই নামাজ আদায় করা হয়। এ সময় মাঠে মুসল্লিদের কান্নায় ভারী হয়ে ওঠে। তারা মহান আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনা করে নামাজ আদায় করে। নামাজের ইমামতি করেন নীলতী হাফিজিয়া নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com