মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পুলিশের পরিদর্শকের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৮.৩৪ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে রুহুল আমিন (৪২) নামে এক ট্রাফিক পুলিশের পরিদর্শকের মৃত্যু হয়েছে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পরিদর্শক রুহুল আমিন। তিনি যশোর জেলার শার্শা উপজেলার কোরবান আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনামসজিদ পোর্টের ভেতরে দায়িত্বপালন করার সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আকসা মহল জানান, মৃত অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে আনা হয়। পরে ইসিজি করে দেখা গেছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ স্থলবন্দরের অধীনে সোনামসজিদ স্থলবন্দরে ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন রুহুল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com