বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ থেকে কঠোর ভূমিকা নেবে ঢাকা মহানগর পুলিশ:স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৪.৫৩ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ থেকে কঠোর ভূমিকা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় শুক্রবার রাতে ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠককালে এ সিদ্ধান্ত হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে আওয়ামী লীগের নের্তৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে (উত্তরে ৬৪ ও দক্ষিণে ৭৫ টি) ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com