সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

যুক্তরাষ্ট্রে ব্লক পার্টিতে বন্দুকধারীর গুলি, নিহত ২

  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৯.০৪ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মেমফিস নগরীতে শনিবার ব্লক পার্টিতে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মেমফিস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লিখেছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ওই এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে এক্সে দেওয়া বার্তায় পুলিশ বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসির অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে একটি অননুমোদিত ব্লক পার্টিতে এ গুলির ঘটনা ঘটে। সেখানে প্রায় ২০০ থেকে ৩০০ জন লোক অংশ নিয়েছিল।

যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। ফলে দেশটিতে বন্দুক সহিংসতা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে গত বছর ৬৫৬টি বন্দুক হামলার ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com