সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে যেসব দেশ

  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১১.৪৩ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

ইরানের ছোড়া বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশে থাকতে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইরানের এই হামলা ঠেকাতে বেশ কয়েকটি দেশের কাছ থেকে সহায়তা পেয়েছে ইসরায়েল। শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে পশ্চিম এশিয়ার দেশ ইরান।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ইসরায়েলের হামলার সময় ভূপাতিত একটি ড্রোনের ছবি পেয়েছে যে ড্রোনটি জর্ডান নামিয়েছে। জর্ডান ছাড়াও বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে ইরানের হামলা ঠেকাতে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাজ্যের যুদ্ধবিমানও অংশ নিয়েছে। ফ্রান্সও ইসরায়েলকে সহায়তা করেছে, এমনটা নিশ্চিত করেছেন ইসরায়েলি একজন সামরিক মুখপাত্র। জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমার ভেতরে আসা কিছু বস্তুকে তারা বাধা দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ইরান তিন শতাধিক কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগে ধ্বংস করা হয়েছে। তবে দেশটির দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিসহ কয়েকটি জায়গা আক্রান্ত হয়েছে, সেখানকার অবকাঠামোগুলোয় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com