মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রের নয়টি রাজ্যে অর্থনীতি পুনরায় খুলে দেয়ার উদ্যোগ

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৬.৪০ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের নয়টি রাজ্য যেখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কম, তাদের অর্থনীতি পুনরায় খোলার পদক্ষেপ নিতে যাচ্ছে।

বুধবার রাতে হোয়াইট হাউস ভাইরাস টাস্কফোর্স সমন্বয়কারী ডঃ ডেবোরাহ বার্কস জানান নয়টি রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজারেরও কম এবং প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যাও কমছে।করোনাভাইরাস যুক্তরাষ্ট্র এবং এর অর্থনীতির ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে যার ফলে গত চার সপ্তাহে ২কোটি ২০ লক্ষের ও বেশি শ্রমিক ছাঁটাই হয়েছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্রুত বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিটি আবারও খোলার জন্য চাপ দিচ্ছেন। পহেলা মে দেশের এমন কিছু রাজ্যের অর্থনীতি খুলে দিতে চাইছেন যেগুলো করোনাভাইরাসের কারণে নিউইয়র্ক মহানগরীর মতো প্রভাব ফেলতে পারেনি।

ডঃ ডেবোরাহ বার্কস ঐ নয়টি রাজ্যের নাম উল্লেখ না করলেও স্বল্প জনবহুল রাজ্যগুলোর কথা উল্লেখ করেন যেখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কম। আটলান্টিক উপকূলীয় রাজ্য মেইন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র হাওয়াই, পূর্ব আমেরিকার ভার্মন্ট ও পশ্চিম ভার্জিনিয়া, দক্ষিণাঞ্চলের আরকানসাস, মধ্য-পশ্চিমের নেব্রাস্কা, উত্তরে ডাকোটা এবং পশ্চিমের মন্টানা ও ওয়াইয়োমিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com