বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলের বড় মনিরের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৭.৪২ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

একের পর এক ধর্ষণ করে চলেছেন টাঙ্গাইলের এমপি তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড়ভাই বড় মনির। এবার মামলা হয়েছে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে।

ভুক্তভোগী বড় মনিরের কাছ থেকে বাঁচতে শুক্রবার ৯৯৯-এ জরুরি সহায়তা চান। পরে পুলিশ উত্তরায় বড় মনিরের বাসা থেকে তাকে উদ্ধার করে। এরপর তুরাগ থানায় ধর্ষণের অভিযোগ দেন ভুক্তভোগী। পরে মামলা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তফা আনোয়ার বলেন, টাঙ্গাইলের গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ছাত্রী মামলা করেছেন। পুলিশ বলছে, আসামী যতোই শক্তিশালী হোক না কেন, ছাড় দেয়া হবে না।

শুক্রবার অস্ত্রের মুখে তুলে নিয়ে নির্যাতন শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এক কলেজ শিক্ষার্থী। বড়মনিরের হাত থেকে রক্ষা পেতে ৯৯৯-এ কল করে সহায়তা চান। তাতে সাড়া দিয়ে উত্তরা থেকে তাকে উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। যে বাসা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয় তার মালিক বড় মনির।

ভুক্তভোগী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় মনিরের সাথে তার পরিচয় হয়। বৃহস্পতিবার বড় মনির দেখা করতে বলে তাকে। সরল বিশ্বাসে বড় মনিরের সাথে দেখা করেন। পরদিন আবারো ভুক্তভোগীকে দেখা করতে বলেন বড়মনির। দেখা করার পর তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় উত্তরা ১২ সেক্টরের ৬ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে। সেখানে আটকে রেখে ধর্ষণ করা হয়।

উদ্ধার হবার পর, বড় মনিরের নাম উল্লেখ করে ভুক্তভোগী থানায় অভিযোগ জানালে তা আমলে নেয় পুলিশ। জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া। উত্তরার সেই বাসা থেকে জব্দ করা হয় সিসিটিভির যন্ত্রাংশ। আটক করা হয় দারোয়ানকে।

ধর্ষণের কারণে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছিলেন বড়মনির। ২০২২ সালে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। আদালতের নির্দেশে সেই নারী ও জন্ম দেয়া শিশুর ডিএনএ পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষার প্রতিবেদনে শিশুটির পিতা বড় মনির নয় বলে উল্লেখ করা হয়।

অভিযোগ ওঠে, সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় পাল্টে দেয়া হয় ডিএনএ রিপোর্টসহ মামলার সব আলামত। বড় মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের নেতা। জেলা বাস–মিনিবাস মালিক সমিতির মহাসচিবও তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com