সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৭.০৮ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার(৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সীমান্ত পিলার ৯১৩/৪ এস- এর কাছে এই ঘটনা ঘটে।

নিহত মুরুলী উত্তর বালাপাড়া এলাকার সুশীল গীদালে ছেলে। আর আহতরা হলেন- মিজানুর রহমান ও লিটন মিয়া।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে  ৭৫- চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দলের ২-৩ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই মুরুলীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বিএসএফের গুলিতে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, দিবাগত রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু হয়েছে। লাশ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com