শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গৌরীপুর সরকারী কলেজে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১১.০৫ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-২৬ মার্চ, ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপর সরকারি কলেজ মিলনায়তনে ( মঙ্গলবার ) সকাল ১০ ঘটিকায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর সরকারী কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানেমালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্যাডেট আতিক এবং গীতা পাঠ করেন রোভার রিমি বিশ্বাস। পরে ইসলামের ইতিহাসের প্রভাষক শিপন আহাম্মদের দক্ষ সঞ্চালনায় শিক্ষক পর্যায়ে বক্তব্য রাখেন নবযোগদানকারী গৌরীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হামিদ। এতে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুর রহমান, বিভাগীয় প্রধান সমাজকর্ম বিভাগ, প্রফেসর আয়েশা আফরোজ বিভাগীয় প্রধান বাংলা বিভাগ , সামিউল করিম ( সম্পাদক ) সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা পরিষদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন একেএম মফিজুল ইসলাম সহযোগী অধ্যাপক গণিত বিভাগ, মোঃ শহীদুল্লাহ্ কাইছার সহযোগী অধ্যাপক পদার্থ বিদ্যাবিভাগ, রোজিনা আক্তার প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ এবং সমাপনী বক্তব্য রাখেন সভাপতি মোঃ রেজাউর রহমান, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ।

এর পূর্বে অত্র কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্র ছাত্রী, রোভার স্কাউটস ও বিএনসি যৌথভাবে
কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com