শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম ধাপের ১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার

  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৮.৪৪ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে
প্রথম ধাপের ১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আজ ইসি ভবনে নিজ দপ্তরে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব বলেন, এর আগে কাল কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কতগুলো উপজেলায় ইভিএমে ভোট হবে।

আগামী ৪ মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের ভোট হতে পারে। এবার ৪ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচনে আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালায় পরিবর্তন হয়েছে। বুধবার উপজেলা নির্বাচনের পরিচালনা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশ হয়েছে।  স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ২৫০ জন সমর্থকের সাক্ষর বাতিল করা হয়েছে। এ ছাড়া রঙ্গিন পোস্টার ছাপানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসংযোগ করতে পারবেন প্রার্থীরা।

সংশোধিত বিধিমালায় জাতীয় সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার কেন্দ্রে ভোট বন্ধ করার ক্ষমতা বাড়ানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com